1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

হত্যা মামলায় ৫২ আসামী কারাগারে

  • Update Time : রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
  • ২৭৯ Time View

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামে মতিউর রহমান হত্যা মামলার প্রধান আসামী আরজু মিয়াসহ ৫২ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
রোববার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার এই আদেশ প্রদান করেন। কোর্ট ইন্সপেক্টর কাজী কামাল এর সত্যতা নিশ্চিত করেন।

মামলার বরাত দিয়ে কোর্ট ইন্সপেক্টর কাজী কামাল জানান, বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য আরজু মিয়া এবং আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়ার মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর সকালে আরজু মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফরিদ মিয়ার লোকজনের বাড়িঘরে হামলা চালানো হয়। এ সময় পিটিয়ে হত্যা করা হয় মতিউর রহমানকে। আহত করা হয় অর্ধশতাধিক লোকজনকে। গুরুতর আহত অবস্থায় অন্তত ২০ জনকে ঢাকার পঙ্গু হাসপাতাল এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার ৪দিন পর ১৭ ডিসেম্বর নিহত মতিউরের ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে আরজু মিয়াকে প্রধান করে ৭২ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এফআইআরভুক্ত ৫২ আসামী আদালতে
রোববার দুপুরে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জামিনের আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আরজু মিয়া ছাড়াও কারাগারে প্রেরিত অন্যান্য আসামীরা হলেন- বানিয়াচং উপজেলার নোয়াগাও গ্রামের রুবেল মিয়া, শিশু মিয়া, সেলিম মিয়া, আশিকুর রহমান, ছায়েদুর মিয়া, শামছু মিয়া, ওবায়দুর মিয়া, আফজল মিয়া, আবু সায়েদ, সাজিদুর রহমান, জসিম মিয়া, কাদির মিয়া, ছাব্বির মিয়া, সামায়ুন মিয়া, স্বাধীন মিয়া, রবুজ মিয়া, মিতু মিয়া, নূর উদ্দিন, মতিউর মিয়া, জাবেদ মিয়া, হেলাল উদ্দিন, ছালিম উদ্দিন, হোসেন মিয়া, রাকিব মিয়া, মফিকুর রহমান, রোহান মিয়া, সোহাগ মিয়া, হাছান উদ্দিন, আনহার উদ্দিন, শরীফ উদ্দিন, ছুরত উল্লা, রঙ্গু মিয়া, কাউছার মিয়া, আবিদুর মিয়া, আব্দুর রেজ্জাক, শফিকুল মিয়া, সোহাগ মিয়া, কায়েস মিয়া, রফু মিয়া, জাবেদ মিয়া, সাদ্দাম মিয়া, সাইফুল মিয়া, মজিবুর রহমান ওরফে ফয়জুর, রকিব মিয়া, বাছিত মিয়া, সাইফুর মিয়া, ছাদিক মিয়া, আছকির মিয়া, তাহির মিয়া, কাদির মিয়া ও মজিবুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com