1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম:

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৪০ ভরি স্বর্ণালংকার লুট

  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদল ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকাসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়।

রোববার দিবাগত ভোর রাতে উপজেলার বালিয়াড়ি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই পুরো গ্রামে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে সোমবার সকালে হবিগঞ্জের পুলিশ সুপার মো: আক্তার হোসেনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়িতে ১৫/১৭ জনের একটি সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল ঘরের পেছনের কাঠের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে তারা মুহুর্তের মধ্যে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে বেঁধে ফেলে। এক পর্যায়ে বাড়িতে থাকা আলমিরা ও ট্রাঙ্ক ভেঙে রক্ষিত থাকা প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, ১১টি মোবাইল ফোনসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 

খবর পেয়ে সকালে হবিগঞ্জের পুলিশ সুপার মো: আক্তার হোসেন ও চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। (ওসি) হিল্লোল রায় বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com