1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

হবিগঞ্জে ইমাম নিয়োগের জের ধরে সংধর্ষে নিহত ১

  • Update Time : শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ২২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: হবিগঞ্জে মসজিদের ইমাম নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাদশা মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতনাশী গ্রামের সাহেব বাড়ি মসজিদের ইমাম নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বাদশা মিয়া ও একই গ্রামের সামছুল হকের মধ্যে বিরোধ চলছিল।

এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় বাদশা মিয়া ও সামছুল হক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

এসময় বাদশা মিয়াসহ বেশ কয়েকজন আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. মেহিদী হাসান।

এছাড়াও এ ঘটনায় মাছুম মিয়া (২২), জানে আলম (২০), হৃদয় মিয়া (১৯) ও নয়ন মিয়াকে (১৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, ‘মসজিদের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে বাদশা মিয়া নামে এক জন নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এছাড়াও আবার যাতে সংঘর্ষ না হয়, সে জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com