1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

হবিগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১৫

  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ১৬৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক::

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর থেকে আব্দুর রাজ্জাক মিয়া (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়া পুলিশের নিয়মিত অভিযানে আরও ১৪ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মাদক বিক্রেতা রাজ্জাক মিয়া উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। এ সময় তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওই ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃদের মধ্যে ৬ জন পরোয়ানাভুক্ত এবং ৮ জন নিয়মিত মামলার আসামি রয়েছে। অপরদিকে, সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে আটক করে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com