1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে গর্তে মিললো নবজাতকের লা শ

  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি পরগণা দিনারপুরের সদরঘাট এলাকার পরিত্যক্ত গর্ত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট মাঝপাড়া এলাকার একটি গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাঝপাড়া এলাকার একটি পরিত্যক্ত গর্তে এক নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই সোহাগ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, নবজাতকের বয়স ১ থেকে ২ দিন হবে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে জন্মের পরপরই নবজাতকটিকে গর্তে ফেলে রাখা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com