1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে গাঁজা পাচারের অভিযোগে ভুয়া সাংবাদিকসহ আটক ২

  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৮৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ভূয়া সাংবাদিকসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)

আটককৃতরা হলেন- উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আঃ হক এর পুত্র সাইদুর ইসলাম (৩০) এবং ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার গয়েমখিলা গ্রামের সুরুজ আলীর পুত্র সুজন মিয়া(২৫)। তাদেরকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

বিজিবি ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, শনিবার দুপুরে মনতলা বিওপির একটি টহল দল উপজেলার সীমান্ততবর্তী বহরা ইউনিয়নের শ্রীধপুর রাস্তায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিত্বে মোটরসাইকেল আরোহী উল্লেখিত দুই সন্দেহবাজন যুবককে তল্লাশী করে শরীরে ফিটিং অবস্থায় ১ কেজি গাঁজাসহ আটক করে বিজিবি। আটককৃত সাইদুর নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। তার বিরোদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এলাকায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব বিস্তার এবং মাদক পাচার করতো সাইদুর। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

মনতলা বিওপি কমান্ডার সুবেদার রফিক উদ্দিন জানান, আটককৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com