1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

হবিগঞ্জে চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল যুবকের

  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে একটি দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাছির মিয়া (৩৫) নামে এক যুবকের। নিহত বাছির মিয়া জেলার মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
হবিগঞ্জ লাখাই থানার (ওসি) মোঃ নুনু মিয়া জানান, উপজেলার মোড়াকরি বাজারে শনিবার ভোররাতে আব্দুল হান্নান মোল্লা নামে এক ব্যবসায়ীর দোকানে কয়েকজন সংঘবদ্ধভাবে চুরি করার জন্য দোকানের উপরের টিনখুলে ভেতরে প্রবেশ করে। এসময় অসাবধানতাবশত বাছির মিয়া বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে এলাকার লোকজন বিষয়টি থানা পুলিশকে অবগত করে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
(ওসি) বলেন, প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও পরে ফিঙ্গার ফ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এছাড়াও মৃতদেহের পাশ থেকে কিছু সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com