1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

হবিগঞ্জে টমটম চালকের গলা কাটা মরদেহ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের চুনারুঘাটে পুকুর পাড় থেকে এক ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ইজিবাইক ছিনতাইয়ের জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়ারি গ্রামে একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান (৫৫) উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাশ জানান, রাতে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুজি করেও তাকে পায়নি। সকালে গ্রামের একটি পুকুর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আতাউরের ইজিবাইকটি পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের পর তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com