1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশাটির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। রোববার সকালে মাধবপুর পৌরশহরের অদূরে শশই এলাকায়  ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন-  সুমন গোস্বামী (৩০) ও মোহন বনিক (২৫)। এদের মধ্যে নিহত সুমন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের শ্রী গুরু চৈতন্য সংঘের প্রতিষ্টাতা ভারতীয় উপমহাদেশের অন্যতম ধর্মযাজক দেবব্রত গোস্বামীর ভাতিজা ও স্বপন গোস্বামীর ছেলে এবং নিহত মোহন মাধবপুর বাজারের গৌরাঙ্গ বনিকের ছেলে।
জানা যায়, আদাঐর গ্রামের সনাতন ধর্মের পন্ডিত সুমন গোস্বামী তার সহযোগী মোহন বনিককে নিয়ে সকালে মাধবপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি অটোরিকশা যোগে আখাউড়া শুল্ক বন্দর দিয়ে ভারতে আগরতলার উদ্দেশে রওয়ানা হন। সেখানে গিয়ে তাদের পূজা উদযাপন করার কথা ছিল। তাদের বহনকারী যানটি ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর পৌরশহরের অদূরে শশই এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশাটির সংঘর্ষে হয়। এতে সুমন গোস্বামী ও মোহন বনিক নিহত হন।  এদিকে সুমন গোস্বামী মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত ও অনুরাগীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও দুর্ঘটনার শিকার অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com