1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

হবিগঞ্জে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭
  • ২৫৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ঢাকা-সিলেট মহাসড়কে পাথরবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’টি গাড়ির আরো আট যাত্রী। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উলুকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গ্রমীণফোন কর্মচারী গৌতম (৩০) ও মাইক্রোবাস চালক আল আমিন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন পিপিএম জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসা সিলেটগামী মাইক্রোবাস ও ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ৫জন ঘটনাস্থলেই নিহত হয়।

মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহতদের সবার নাম পরিচয় এখনো ভালভাবে জানা য়ায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com