1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত

  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬
  • ২৭৬ Time View

হবিগঞ্জ প্রতিনিধি:;হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের করাঙ্গী ব্রিজের কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক ও হেলপার নিহত এবং অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৫ মার্চ) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : বাহুবল উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে বাসচালক হাফিজ উদ্দিন (৪৫) ও হেলপার রজব আলী (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে একটি লোকাল বাস হবিগঞ্জের উদ্দেশে আসছিল। পথে মহাসড়কের বাহুবল উপজেলার করাঙ্গী ব্রিজ এলাকায় ঢাকা থেকে সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লোকাল বাসের চালক হাফিজ উদ্দিন নিহত হন। এ ছাড়া হেলপার রজব আলী ও অন্তত ১০ যাত্রী আহত হন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রজব আলীকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com