1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আরও ৩ আসামি গ্রেফতার

  • Update Time : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

লাখাইয়ে হাওরে নৌকাভ্রমণকালে এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙ্গামাটি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। স মিলিয়ে এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৬ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, রাঙ্গামাটি থেকে আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। ধর্ষণের ঘটনায় এই পর্যন্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামি এখনও পলাতক রয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে গ্রেপ্তারকৃত মিঠু মিয়া ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে এবং নতুন করে গ্রেপ্তার হওয়া হৃদয় মিয়া, সুজাত মিয়া ও জুয়েল মিয়ার আদালতে জবানবন্দি প্রদান প্রক্রিয়াধীন আছে।

জানা গেছে, গত ২৫ আগস্ট দুপুরে নবদম্পতি তাদের এক বন্ধুকে নিয়ে টিক্কাপুড়া হাওরে নৌকাভ্রমণে যান। সেখানে আরেকটি নৌকা নিয়ে এসে ৮ যুবক তাদের নৌকায় হানা দেয়। দুই বন্ধুকে মারধর করে নববধূকে তারা সংঘবদ্ধ ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগীদের নগ্ন করে ভিডিও ধারণ করে ওই ৮ যুবক। পরে নগ্ন ছবি ও ভিডিও দেখিয়ে ৯ লাখ টাকা দাবি করে তারা। কিন্তু দাবিকৃত টাকা না পাওয়ায় ভিডিওটি এলাকার কয়েকজনের কাছে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ধর্ষণের শিকার নববধূর স্বামী ৮ জনের বিরুদ্ধে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ড করতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন- মোড়াকড়ি গ্রামের মুছা মিয়া, মিঠু মিয়া, হৃদয় মিয়া, সুজাত মিয়া, জুয়েল মিয়া, সোলায়মান রনি ও শুভ মিয়া। এর মধ্যে মামলা দায়েরের দিন মিঠু মিয়া, সোলায়মান রনি ও শুভ মিয়াকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এরপর আরও ৩ আসামিকে গ্রেপ্তার করা হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com