1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

হবিগঞ্জে পণ্যবাহী কাভার্ডভ্যানে আগুন

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৪১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল বাইপাস সড়কে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে কাভার্ডভ্যানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানি উমদা এলাকা থেকে ওই কাভার্ডভ্যানটি মালামাল নিয়ে হবিগঞ্জ শহরের কামড়াপুরের উদ্দেশ্য ছেড়ে আসে। কাভার্ডভ্যানটি ধুলিয়াখাল বাইপাস রোড এলাকায় পৌঁছলে অবরোধের সমর্থনে থাকা একদল লোক গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন দেয়। পরে মুহুর্তের মধ্যেই পুরো কাভার্ডভ্যানে আগুণ ধরে যায়।
এসময় ধুলিয়াখাল বাইপাস সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। আতঙ্ক শুরু হয় গাড়ি চালকদের মধ্যে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে ভ্যানের আগুণ নিয়ন্ত্রণে আণা হয়। ততক্ষণে ভ্যানটিতে থাকা সকল পণ্য পুড়ে যায়।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, ধুলিয়াখাল বাইপাস সড়কে বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com