1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৯৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জে একদিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) জেলার আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পইল ঢালি হাটিতে পরিবারের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে মোস্তাফিজুর রহমান মমিন নামে দুই বছরের শিশু। বিকেলে সে অন্যান্য শিশুদের সাথে খেলা করার এক পর্যায়ে পুকুরের পানিতে পরে তলিয়ে যায়। বিষয়টি আচ করতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মমিন চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের শামীম আহমেদের পুত্র।

অপরদিকে, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা ৭নং ওয়ার্ডে ওয়াসিম মিয়া নামে ১৩ মাসের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের মিঠু মিয়ার পুত্র। জানা যায় বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আজমিরীগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com