1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

হবিগঞ্জে বাসচাপায় ব্যবসায়ী নিহত

  • Update Time : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ১৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় হরেন্দ্র দাস (৭০) নামে এক শুটকি ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১১টার দিকে হরেন্দ্র দাস আন্দিউড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়।

নিহত হরেন্দ্র উপজেলার বুল্লা গ্রামের প্রয়াত মহেন্দ্র দাসের ছেলে।

মাধবপুর থানার উপপরিদর্শক লিটন ঘোষ জানান, আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী হাসপাতালে গিয়ে বিনা ময়নাতদন্তে লাশ সৎকারের ব্যবস্থা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com