1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

হবিগঞ্জে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ Time View
জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের বানিয়াচংয়ে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার শুটকি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মজনু মিয়া (৪০) ও একই গ্রামের নুর জাহান বেগম (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ। তিনি আজকের পত্রিকাকে বলেন, নিহত একজনের মরদেহ হবিগঞ্জ হাসপাতালে ও আরেকজনের মরদেহ বানিয়াচং রয়েছে। আহতদের বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ থেকে আজমিরীগঞ্জ যাচ্ছিল। বানিয়াচং উপজেলার শুটকি নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের বিকল্প সড়কে উল্টো দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন নুর জাহান বেগম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত মজনু মিয়াকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত তিনজনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com