1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

হবিগঞ্জে সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল শৈলেন বর্মন (৭০) নামে এক লন্ড্রী ব্যবসায়ীর। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শৈলেন বর্মন নাতিরাবাদ এলাকার মৃত সতীশ বর্মনের পুত্র।

পুলিশ জানায়, ওই এলাকার আব্দুল রশিদ ও রঞ্জিত বর্মন নদীর পাড়ে লাকড়ি শুকানোকে কেন্দ্র বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শৈলেন বর্মন তাদেরকে আটকাতে গেলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার নিশি তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শৈলেন বর্মনের ছেলে স্বপ্ন বর্মন বলেন, আব্দুল রশিদ ও রঞ্জিত বর্মনের সংঘর্ষ থামাতে গিয়ে তাদের আঘাতের কারণে আমার বাবার মৃত্যু হয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com