1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

হবিগঞ্জ সদর হাসপাতালে করোনায় ১ দিনে ৪ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৯৯ Time View
Corona Virus In Red Background - Microbiology And Virology Concept - 3d Rendering

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জ জেলার চিকিৎসাসেবার ভরসারস্থল ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে এখনও কাটেনি অক্সিজেনের সংকট। করোনা ওয়ার্ডে মৃত্যুর মিছিল হচ্ছে দীর্ঘ। রবিবার একদিনেই করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মাঝে ৩ জন পজিটিভ এবং একজনের ছিল করোনা উপসর্গ। এ নিয়ে গত তিন দিনে সেই ওয়ার্ডে মৃতের সংখ্যা ১০ এ উন্নীত হয়েছে। এছাড়াও হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য হারে।

হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুমিন উদ্দিন চৌধুরী জানান, রবিবার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মাঝে আহাদ মিয়া নামে এক রোগী ভর্তি ছিল করোনা উপসর্গ নিয়ে। করোনা পজিটিভ নিয়ে ভর্তি হওয়া লাখাই উপজেলার নাজিম উদ্দিন (৪৫), চুনারুঘাট উপজেলার আলিফ চান (৭০) ও বানিয়াচং উপজেলার জহুরা খাতুনের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার সেখানে মারা যায় ২ জন এবং শুক্রবার ৪ জন। বর্তমানে ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে ৫৮ জন। এর মাঝে পজিটিভ ২৬ জন ও উপসর্গ নিয়ে আসা ৩২জন।

 

তিনি আরো জানান, রোগীর চাপে অক্সিজেনের সংকট রয়েছে। তবে রবিবার সন্ধ্যা নাগাদ সিলেট থেকে প্রয়োজনীয় সিলিন্ডার চলে আসবে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, ৩১ জুলাই রাতে আসা রিপোর্টে হবিগঞ্জে রেকর্ড সংখ্যক ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়। এর মাঝে  সদরে ১৫৭ জন, চুনারুঘাটে ৬৪ জন, লাখাই উপজেলায় ২জন, বাহুবল উপজেলায় ৯ জন, বানিয়াচং উপজেলায় ২৩ জন, নবীগঞ্জ উপজেলায় ৪১ জন, মাধবপুর উপজেলায় ৪৯ জন এবং আজমিরীগঞ্জ উপজেলায় ৩ জন। ওইদিন ৭৯২ জনের নমুনার বিপরীতে এই পজিটিভ হয়। আক্তান্তের হার ৪৩.৯৪ শতাংশ। এনিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৪৩ এবং সুস্থ হয়েছে ২ হাজার ৫০০ জন। মৃতের সংখ্যা ৩৩ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com