1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

হাইকোর্টে ক্ষমা চাইলেন দুই পুলিশ কর্মকর্তা

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩১৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আদালতের আদেশ থাকা সত্ত্বেও হাজির না হওয়ায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন চট্টগ্রামের সন্দ্বীপ থানার ওসি বশির আহমেদ খান ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মনোয়ার হোসেন।

আদালতে পুলিশ কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।

সাইফুদ্দিন খালেদ বলেন, মৌখিক আদেশে হাজির না হওয়ায় আজকে (বৃহস্পতিবার) এসে তারা ক্ষমা প্রার্থনা করেছেন। আদালত তাদের ক্ষমা করে অব্যাহতি দিয়েছেন।

আইনজীবী শিশির মনির বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে চট্টগ্রামের সন্দ্বীপ থানার মামলায় গ্রেফতার হন শাফায়াত নামের এক ব্যক্তি। এ মামলায় শাফায়াতের জামিন চেয়ে ৯ মার্চ হাইকোর্টে আবেদন করা হয়। শাফায়াতের পক্ষে জামিন আবেদনে আমরা বলেছি, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অপরাধে ডিজিটাল আইনে শাফায়াত নামে আমাকে গ্রেফতার করা হয়। কিন্তু আমি ওই শাফায়াত না। আমার নাম শাফায়াত উল্লাহ সাগর। আর ফেসবুকে যে আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে তার নাম শাফায়েত হোসেন আয়ান। এই স্ট্যাটাসের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

এ আবেদনের শুনানি নিয়ে ১৫ মার্চ আদালত বিষয়টি শনাক্ত করার জন্য সন্দ্বীপ থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তাকে ২২ মার্চ হাইকোর্টে হাজির হতে মৌখিকভাবে আদেশ দেন। ওই আদেশের বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসি এবং তদন্ত কর্মকর্তাকে জানালে তারা লিখিত আদেশ ছাড়া হাজির হবেন না বলেও জানান। এ বিষয়টি পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে অবহিত করেন। পরে আদালত ফের লিখিত আদেশ দিয়ে ২৫ মার্চ হাজির হতে নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার তারা হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com