1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী/ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন টিকাদান কর্মসূচির উদ্বোধন/ আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা হারাম উপার্জনকারীর ইবাদত ও দোয়া কবুল হয় না জগন্নাথপুরের যুক্তরাষ্ট্র প্রবাসীর বেদখল হওয়া জমি ছাড়তে নির্দেশ এলপি গ্যাসের দাম বাড়লো ২১২ টাকা আরটিভি’র জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সাংবাদিক জুয়েল আহমদ লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

হাওরে দুর্দশাগ্রস্থ কৃষকের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান

  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশ হাসাপাতাল ও ক্লিনিকের পরিচালক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। এসময় তিনি হাওরাঞ্চলের দুর্দশাগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা ঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছে কী-না এসব বিষয়ে খোঁজ খবর নেন। তিনি বলেন,‘কোন কৃষক পরিবারের সদস্য যেন চিকিৎসা নিতে এসে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে খোঁজ খবর নেবার জন্যই স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা এসেছি।’
পরিদর্শন শেষে ডা. কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সেখানে দুর্দশাগ্রস্ত মানুষের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা করা না গেলে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হবে, এখানেও সকল প্রকার চিকিৎসার সুযোগ সুবিধা রয়েছে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গৌতম রায়, সদর হাসপাতলের সহকারি পরিচালক ডা. সুচিন্ত চৌধুরী, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, সিনিয়র কন্সালটেন্ট (সার্জারী) ডা.বিশ্বজিৎ গোলদার, ডা.ইমদাদ হোসেন, জুনিয়র কন্সালটেন্ট ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, ডা. ফরিদ উদ্দিন, মেডিকেল অফিসার জহরলাল দাস, সাইদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com