1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

  • Update Time : বুধবার, ২ মে, ২০১৮
  • ২১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::বানিয়াচংয়ে হাওরে পৃথক স্থানে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক শ্রমিক। বুধবার সকালের দিকে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বড় ইউরি পুরদিকার হাওরে ধানকাটার সময় শাহীন মিয়া (২৬) নামে এক শ্রমিক নিহত হন। শাহীন বড় উরি গ্রামের তাহির মিয়ার ছেলে। এ সময় আহত হন একই গ্রামের নূর হুসেনের ছেলে জাহের মিয়া (৩৫)। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবদুল মজিদ চৌধুরী বজ্রপাতে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে মকার হাওরে ধান কাটতে গিয়ে নিহত হয়েছেন বানিয়াচং সদরের বাসিয়াপাড়ার আজিম উল্লাহ (৪০)। তিনি ছইদ উল্লাহর ছেলে। ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া জানান, হালকা ঝড়ের সঙ্গে বজ্রপাত পড়লে আজিম ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com