1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

হাওরে নৌকায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৩৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জে হাওরে নৌকায় বিদ্যুতায়িত হয়ে উত্তম কুমার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আজমিরীগঞ্জ-বানিয়াচং হাওরের জিলুয়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

মৃত উত্তম কুমার বানিয়াচং উপজেলার আরিয়ামুগুর গ্রামের জিসু কুমারের পুত্র।

স্বজনরা জানান, উত্তম কুমার আজমিরীগঞ্জ থেকে নৌকাযোগে বানিয়াচংয়ের উদ্যেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে হাওরে ঝুলে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে সে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মোল্লা আবিদুর রেজা তাকে মৃত ঘোষণা করেন। এসময় কান্নায় ভেঙে পড়েন উত্তম কুমারের স্বজনরা।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, উত্তম কুমার নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছে মর্মে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে একটি নোটিশ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com