1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

হানিফ পরিবহনের ২ বাসের সংঘর্ষে নিহত-৩

  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৩৬৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিরাজগঞ্জ সদর উপজেলায় হানিফ পরিবহনের দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, বিকেলে হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সয়দাবাদ এলাকায় একই কোম্পানির ঢাকাগামী অপর একটি বাস অবৈধভাবে রাস্তায় ডান পাশে ঢুকে পড়ে। এতে বাস দু’টির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক যাত্রী মারা যান। এ সময় উভয় বাসের আরও ১৭ যাত্রী আহত হন। উদ্ধার করে তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে আরো দু’জনের মৃত্যু হয়। হতাহতদের নাম ও পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ ও অর্থোপেডিক সার্জন ডা. ওলিউজ্জামান বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com