1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

হাফিজের ২০ তম শাহাদাৎ বার্ষিকীতে জগন্নাথপুর বিএনপির কবর জিয়ারত

  • Update Time : সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ২৭২ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক অন্যতম সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজের ২০ তম শাহাদাৎ বার্ষিকীতে তার কবর জিয়ারত করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার নেতা কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদ হাফিজের বড় ভাই হাজী হারুন্নুজ্জামান হারুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দিলু মিয়া, উপজেলা বিএনপি নেতা জালাল উদ্দিন অহি, পৌর বিএনপি নেতা শিশু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদল এর যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম ডালিম, যুগ্মা-আহবায়ক সৈয়দ শফিকুর রহমান শফিক, পৌর যুবদল নেতা শামিম আহমদ, বেলাল আগমদ, উপজেলা ছাত্রদল নেতা সৈয়দ সাদিকুর রহমান,সৈয়দ তাহমিদ আহমদ প্রমুখ।শহিদ হাফিজ ১৯৯৮ ইংরেজি সনের ১৫ এপ্রিল পার্বত্য শান্তি চুক্তির নামে কালো চুক্তির প্রতিবাদে বিএনপির ডাকে সারাদেশে শান্তিপূর্ণ হরতাল চলাকালে জগন্নাথপুরের হবিবপুর আলীয়া মাদ্রাসা পয়েন্টে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন হয়েছিল জগন্নাথপুর উপজেলা যুবদলের অন্যতম সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজ।বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা শহীদ হাফিজের আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করেন মহান আল্লাহ রাব্বুল আল আমীনের যেন শহীদ হাফিজ কে জান্নাতুল ফেরদাউস দান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com