1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক

১০ম টি টুয়েন্টি টুর্ণামেন্টে জগন্নাথপুরের বাসুদেববাড়ি চ্যাম্পিয়ন

  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৯২৮ Time View

স্টাফ রিপোর্টার ;:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যাগে ১০ম টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
রোববার বিকেলে জগন্নাথপুর জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব মীরপুর ইউনিয়নের সোনার বাংলা ক্রিকেট ক্লাবকে ১৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।পরে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সুলেমান হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুল ইসলামের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা আওয়ামীলীগ অর্থ সম্পাদক মাহবুবুল হক শেরিন,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর, উপজেলা আওয়ামীলীগ সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক অর্থ সম্পাদক ক্রীড়া সংগঠক আব্দুস শহীদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রনেতা লিটন তালুকদার, প্রবাসী কমিউনিটি নেতা এনাম হক, ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আকমল হোসেন ভুঁইয়া,তোফাজ্বল হক সুৃমন,বাসুদেববাড়ি ক্রিকেট ক্লাবের নেতা অরুপ সরকার,রাজন দাশ,বাসুদেব বাড়ি ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি কাজল বনিক,সাধারণ সম্পাদক সুবল দেব প্রমুখ পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ট্রফি তুলে দেন। এছাড়াও সাবেক ক্রিকেটার ডাক্তার মধু সুধন ধর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোনীত হওয়ায় উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।এদিকে বাসুদেববাড়ি ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com