1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১০০০ পেনাল্টি প্রাকটিস করেও একটিও গোল দিতে পারলো না স্পেন

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২০৮ Time View

স্পোর্টস ডেস্ক::
বড় টুর্নামেন্টে স্পেনের পেনাল্টি ভাগ্য যেন কোনভাবেই সফলতার মুখ দেখছে না। ইউরো ২০২০ এ ইতালির কাছে সেমিফাইনালে পেনাটি শুটআউটে হেরে বিদায় নিয়েছিল লুইস এনরিকের দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ এ ড্র অবস্থায় ছিল। ২০১৮ বিশ্বকাপেও পেনাল্টিতে কপাল পুড়ে স্পেনের। সেবার রাশিয়ার সঙ্গে দ্বিতীয় রাউন্ডে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল তারা। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। এবার মরক্কোর সঙ্গে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিল স্পেন।
মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে স্পেন কোচ লুইস এনরিকে পেনাল্টিতে দুর্বলতার কথা স্বীকার করে জানিয়েছিলেন তার দল অন্তত ১০০০ পেনাল্টি প্রাকটিস করেছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামার আগে। এনরিকে বলেছিলেন, ‘আমরা নিজেদের কাজটা ভালোই করেছি। এক বছর আগে সবাইকে জানিয়েছি আমাদের অন্তত ১০০০ পেনাল্টি প্রাকটিস করতে হবে। পেনাল্টিতে নার্ভ ধরে রাখা কষ্ট। আমরা প্রত্যেকবার প্রাকটিস শেষ করে পেনাল্টির প্রাকটিস করেছি।’

লুইস এনরিকের এত অনুশীলন যেন একবারেই ভেস্তে গেল। মরক্কোর বিপক্ষে কোনভাবেই তারা এটিকে কাজে লাগাতে পারলো না। বৌনর দৃঢ়তায় তিনটি পেনাল্টি নিয়ে একটিতেও গোল করতে পারেনি স্পেন। খেলা পেনাল্টি শুটআউটে গড়ালে প্রথম শটটি বারে মারেন পাবলো সারবিয়া। কার্লস সোলারের দ্বিতীয় শটটি বামে ঝুঁকে রুখে দেন তিনি। বুসকেটসের নেয়া তৃতীয় শটটিও রুখে দেন এই মরক্কোর গোলরক্ষক। অনুশীলনে ঘাম ঝরালেও মাঠে তার প্রতিফলন না হলে সেটা যে বৃথা অনুশীলন ছিল সেটিরই প্রমাণ করলেন স্পেনের খেলোয়াড়রা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com