1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

১৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৬১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বগুড়ার গবাতলী উপজেলায় ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়নকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত নয়ন বগুড়া গাবতলী উপজেলার মরিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

শনিবার (১১ মার্চ) রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে উপজেলার মহিষাবন ইউনিয়নের দেবুতুরপাড়ায় নয়নের ওপর হামলার ঘটনা ঘটে। দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে নয়নকে কুপিয়ে আহত করে ওই গ্রামে এক বাঁশবাগানে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় মারা যায় তিনি।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, নয়ন ওই এলাকার চিহ্নিত অপরাধী ছিল। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতিসহ মোট ১৯টি মামলা চলমান। খুনের প্রকৃত কারণ নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে।

তিনি আরও জনান, নয়নের মরদেহ ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com