1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

২১ আগষ্ট গ্রেনেড হামলার নিহতের স্মরণে জগন্নাথপুরে সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৫৪ Time View

স্টাফ রিপোর্টার::

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে করে ১৯তম বার্ষিকী পালন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে দলের সহসভাপতি মিজানুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগ নেতা তৌরিছ মাষ্টার, মশহুদ আহমদ, আব্দুল জব্বার, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, ফিরোজ আলী, সৈয়দ শেফুল আমীন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা তাজউদ্দিন আহমদ তাজ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ,পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, শহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েখ আহমদ
প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন উপজেলা যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম রিপন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com