1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

২৪ রান করলেই রেকর্ড গড়বেন সাকিব

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৭০ Time View

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ মাত্র ২৪ রান করলেই নতুন আরেকটি মাইলফলকে পা রাখবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে এ রেকর্ডে পা রেখেছিলেন তামিম ইকবাল। তিনি আট হাজার ১৪৩ সংগ্রহ করেছিলেন।

এর পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের (৬৯৭৬ রান) ক্লাবে নাম লেখাবেন এ অলরাউন্ডার। এদিকে একই মাইলফলক গড়তে আরও ৯৯ রান দরকার মুশফিকুর রহিমের (৬৯০১)।

সাকিবের ব্যাটিং পজিশনের শুভ কামনা জানিয়ে টাইগার হেড কোচ হাথুরুসিংহে বলেছেন, যেসব পজিশনে সাকিব ব্যাট করেছে, সব জায়গাতেই ভালো করেছে। সামনের পথচলায় বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তাকালে, সে যে পজিশনে ব্যাট করলে দলের জয়ে সহায়তা পাওয়া যাবে, সেখানেই ব্যাট করবে।

২০১৯ সালের বিশ্বকাপে ৩ নম্বর পজিশনে ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করেছিলেন সাকিব। অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৫ নম্বরে ব্যাটিং করে ৫৮ ও ৭৫ রানের ইনিংস খেলেন। সাকিব তার ২২৭ ওয়ানডে ক্যারিয়ারের মাত্র ৩৬ ইনিংসে ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেছেন। অধিকাংশ সময়ই ব্যাট করেছেন ৫ নম্বরে। ২২৭ ম্যাচে সাকিবের রান ৬৯৭৬ ও উইকেট ৩০০টি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com