1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

৪০ মণ জাটকা জব্দ

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ২৫৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে ট্রলার থেকে ৪০ মণ জাাটকা জব্দ করেছে পুলিশ।

শনিবার ভোর ৫টার দিকে উপজেলার সুরেশ্বর এলাকায় নদীর তীরে ভেড়ানো একটি ট্রলার থেকে এই জাটকা জব্দ করে নৌ-ফাঁড়ি পুলিশ।

উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা জানান, ভোর ৫টার দিকে সুরেশ্বর এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটক জব্দ করে সুরেশ্বর নৌ-ফাঁড়ি পুলিশ।

নড়িয়া উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. জসিম উদ্দিন জানান, নদীতে নৌ-ফাঁড়ি পুলিশের অভিযান চলাকালে জাটকাভর্তি ট্রলারটি নদীর তীরে ভিড়িয়ে পালিয়ে যায় মাঝি ও জেলেরা।

তিনি জানান, জব্দ করা মাছগুলো ৩ থেকে ৪ ইঞ্চি আকারের। নৌ-ফাঁড়ি পুলিশের উপস্থিতিতেই জাটকাগুলো স্থানীয় এতিমখানা, বিদ্যালয় ও মাদরাসার গরীব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com