জগন্নাথপুর২৪ ডেস্ক::ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন নিয়ে ৮ বার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আইনজীবী মো. মোসলেম উদ্দিন এমপি।
আজ রোববার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় তার নির্বাচনী এলাকায় নেতাকর্মীরা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন।মো. মোসলেম উদ্দিন প্রাদেশিক পরিষদসহ ৫ বার সংসদ সদস্য নির্বাাচিত হয়েছেন ফুলবাড়িয়া আসন থেকে। ১৯৭০ সালে নৌকা প্রতীক নিয়ে প্রাদেশিক পরিষদের সদস্য, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীকে মনোনয়ন নিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। ১৯৯১ ও ২০০১ সালে দলীয় মনোনয়ন পেয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।
গণপরিষদ সদস্য মো. মোসলেম উদ্দিন একাদশ সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে তিনি একটানা তৃতীয় বারের মতো এমপি নির্বাচিত হবেন।
সৌজন্যে-কালের কণ্ঠ
Leave a Reply