1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

৮ মাসে কোরআন মুখস্থ করল সিলেটের ৮ বছরের শিশু আলভি

  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আট বছরের একটি ছোট্ট শিশু মাত্র আট মাসে কোরআন হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে মুহাম্মদ আলভি পবিত্র কোরআন মুখস্থ করে অনন্য নজির সৃষ্টি করেছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার এই ছাত্রের কৃতিত্বে খুশি শিক্ষকসহ এলাকাবাসী ও তার মাতা-পিতা। গত সোমবার রাতে মাদ্রাসার বার্ষিক পাগড়ি প্রদান অনুষ্ঠানে আলভির মাথায় পাগড়ি পরানো হয়।

হাফেজ আলভি উপজেলার ইলাশপুর গ্রামের আব্দুল জাবিদের পুত্র। তার বাবা পেশায় একজন শিক্ষক। আলভি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

হাফেজ আলভির পিতা আব্দুল জাবিদ বলেন, আমার অনেক ইচ্ছা আমার ছেলে কোরআনের আলেম হবে। আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন আল্লাহ তাআলা এবং রাসুল (সা.)-এর উছিলায় বড় হয়ে যেন ইসলামের খেদমত করতে পারে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com