1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

স্ত্রী হত্যায় দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে ফরিদুল রেজা ফরিদ (৫২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরিদুল রেজা ফরিদ সদর উপজেলার আতিথা সাকিন গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহেল বাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে ফরিদুল রেজা তার স্ত্রী শামীমা আক্তারকে তার মেয়ে দীপার সামনে গলাকেটে হত্যা করেন। এ ঘটনায় শামীমার ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদুল আসামি করে হত্যা মামলা করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে রোববার বিচারক এ রায় দেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com