1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

হবিগঞ্জে দুর্নীতির দায়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কারাগারে

  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৬৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
উন্নয়ন কাজের টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএম মেশকাতুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (১৩ মার্চ) রাতে হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাবিবুর রহমান এতথ্য জানান।এর আগে, গতকাল সোমবার দুদকের মামলায় এসএম মেশকাতুল ইসলাম হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক মো. আজিজুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।দুদকের হবিগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শোয়াব ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন। এ মামলায় পিআইও ছাড়াও লাখাইয়ের বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মামুনকে আসামি করা হয়। তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। পরে দুদকের মামলাটি করে।কারাগারে যাওয়া এসএম মেশকাতুল ইসলাম বর্তমানে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় কর্মরত। তিনি ১২ মার্চ থেকে ১৫ দিনের ছুটি নিয়েছেন বলে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com