1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়ল ৪ মণ ওজনের বাঘাইড়

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩০৬৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের কুশিয়ারা নদীতে চার মণ ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। বুধবার মাছটি নগরীর লালবাজারে কেটে কেজি হিসেবে বিক্রি করা হয়।

এর আগে মঙ্গলবার মাছটি বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসেন মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন। তিনি জানান, বুধবার মাছটি কেটে কেজি ধরে বিক্রি করেছেন।
জানা যায়, কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় এক জেলের জালে ধরা পড়ে চার মণ ওজনের বাঘাইড় মাছটি। সেখান থেকে কিনে নিয়ে আসেন ব্যবসায়ী আনোয়ার। মাছটি দেখার জন্য অনেকেই বাজারে ভিড় জমান। এর আগে ২০২১ ও ২০২২ সালে কুশিয়ারা নদীর জকিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকায় অন্তত চারটি বাঘাইড় মাছ ধরা পড়ে। যার ওজন ১০০ কেজি থেকে ১৫০ কেজি পর্যন্ত ছিল।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com