1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ওয়ানডে বিশ্বকাপের তারিখ ঘোষণা

  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৮০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামী অক্টোবরে ভারতে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। এবার জানা গেল বিশ্বকাপ শুরু-শেষের তারিখ এবং ফাইনাল ম্যাচের ভেন্যুও!

জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ৫ অক্টোবর থেকে, ফাইনাল ১৯ নভেম্বর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।

আহমেদাবাদ ছাড়াও ভেন্যুর তালিকায় আছে ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইয়ের নাম।

বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ১০ দলের এই আসরের জন্য প্রায় এক ডজন ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে।

৪৬ দিনের এই মহাযজ্ঞে তিনটি নকআউটসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।

স্বাগতিক ভারতসহ এখন পর্যন্ত বিশ্বকাপের সাতটি দল চূড়ান্ত হয়েছে। বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ, ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com