1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ক্লিন ইমেজের নুরুল ইসলাম কে নৌকা দিলেন শেখ হাসিনা

  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১০৯৮ Time View

নিজস্ব প্রতিবেদক- -সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে  উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম। তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন করায় চমক হিসেবে দেখছেন তৃনমুলের নেতাকর্মীরা। ক্লিন ইমেজের রাজনীতিবীদ নুরুল ইসলাম মুক্তিযুদ্ধের সংগঠক ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ১৯৯৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামীলীগের নীতি আর্দশ মেনে সুনামের সহিত  রাজনৈতিক চর্চায় সম্পৃক্ত থাকা নুরুল ইসলাম ১৯৬৫ সালে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন।৬৬ সালের ছয়দফা ৬৯ গনআন্দোলন ও ১৯৭০ সালের নির্বাচনে নৌকার পক্ষে  সক্রিয় ছিলেন। তিনি ৬৯ থেকে ৭২ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের এমসি কলেজ ছাত্রাবাস শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন। ৭২ সালে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবার স্বপরিবারে হত্যার পর তিনি জার্মানিতে রাজনৈতিক আশ্রয় নেন।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসার পর তিনিও দেশে এসে আওয়ামী লীগের রাজনীতিতে আবার সক্রিয় হন। সর্বশেষ তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য ও সিলেট চেম্বার অব কমার্সের তিন বারের পরিচালক ছিলেন। শনিবার  আওয়ামী লীগের স্হানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় নুরুল ইসলাম কে  জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে  মনোনয়ন দেওয়া হয়। আওয়ামীলীগের ১২ জন নেতা গত ১২ এপ্রিল দলের মনোনয়ন চেয়ে ফরম জমা দেন।
আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান, গত ২ নভেম্বর সর্বশেষ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন। গত ২৬ ডিসেম্বর তিনি মারা গেলে চেয়ারম্যান পদের শুন্য পদে  উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। ১২ জন আওয়ামী লীগ দলের মনোনয়ন চেয়ে ফরম জমা দেন। তাদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম কে চুড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম বলেন, আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সারাজীবনের রাজনীতি কে মূল্যায়ন করে দলীয় মনোনয়ন দেওয়ার আমি কৃতজ্ঞ। আমি  স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রীর পরামর্শে সবাইকে নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে বিজয় নিশ্চিত করতে চাই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা কে ধারণ করে আমাদেরকে সব ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধুর আদর্শ রক্ষা ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কে ত্বরান্বিত করতে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান।
প্রসঙ্গত  নির্বাচনী তফসিল অনুযায়ী  ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল যাছাই বাছাই, ৮ মে প্রত্যাহার, ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে ভোট গ্রহণ গ্রহণ অনুষ্ঠিত হবে।।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com