1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

বোনের প্রতি ভাইয়ের কর্তব্য

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ Time View

বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব অনেক। বাবা বা অন্য কোনো অভিভাবক না থাকলে ভাইকেই বোনের অভিভাবকত্ব গ্রহণ করতে হয়। তার ভরণপোষণ, বিয়েশাদি ও সম্পদের ন্যায্য হিসসা বুঝিয়ে দেওয়া ভাইয়ের একান্ত দায়িত্ব। বিয়ের পর বোনের পরিবারের খোঁজখবর নেওয়া এবং তাঁদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করাও ভাইয়ের অন্যতম কর্তব্য। কোরআন-হাদিসে বিষয়টির কথা অনেক গুরুত্বের সঙ্গে বর্ণিত হয়েছে।
এক. বোনের লালন-পালনের প্রতি মনোযোগী ব্যক্তিকে আল্লাহ সংসারে অশেষ বরকত দেবেন। হাদিসে এসেছে, একবার জাবির (রা.)কে নবী (সা.) জিজ্ঞেস করলেন, ‘তুমি কুমারী নারী বিয়ে না করে তালাকপ্রাপ্তা নারী বিয়ে করেছ কেন?’ তিনি জবাব দেন, ‘আমার বাবা মারা গেছেন। আমার ছোট ছোট কয়েকটি বোন আছে, তাদের লালন-পালন ও শিক্ষা-দীক্ষার জন্যই আমি বয়স্ক নারী বিয়ে করেছি।’ রাসুল (সা.) বললেন, ‘আল্লাহ তোমাকে বরকত দান করুন।’ (বুখারি ও মুসলিম)

দুই. বাবা অক্ষম হয়ে গেলে বা মারা গেলে বোনের দেখাশোনা করা এবং বিয়ের উপযুক্ত হলে ভালো পাত্র দেখে বিয়ে দেওয়া ভাইয়ের দায়িত্বের অংশ। মহানবী (সা.) বলেছেন, ‘যার তিনটি মেয়ে আছে অথবা তিনজন বোন আছে, কিংবা দুই বোন বা দুই মেয়ে আছে, এরপর সে তাদের শিক্ষাদীক্ষার ব্যবস্থা করে, উত্তম পাত্র দেখে বিয়ে দেয় এবং তাদের সঙ্গে সর্বোত্তম ব্যবহার করে, তার জন্য জান্নাত অবধারিত।’ (তিরমিজি)

তিন. বিশেষ করে আমাদের সমাজে বোনের প্রাপ্য সম্পদ বুঝিয়ে দিতে গড়িমসি করতে দেখা যায়। এটি ইসলাম কখনো অনুমোদন করে না। হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কারও উত্তরাধিকার সম্পত্তি গ্রাস করে, অন্য বর্ণনামতে, যে ব্যক্তি কারও উত্তরাধিকার সম্পত্তি নিয়ে পলায়ন করে, আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন।’ (ইবনে মাজাহ)

আজকের পত্রিকা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com