1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জ আওয়ামীলীগের পৃথক বর্ধিত সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৫৩ Time View

এড:জুয়েল মিয়া সুনামগঞ্জ থেকে:; সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের একাংশের পৃথক বর্ধিতসভা সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আপ্তাব উদ্দিন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য শাহানা রব্বানী, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক ইদ্রিছ আলী বীর প্রতিক, কৃষক লীগ সাবেক সাধারণ সম্পাদক কুরুনা সিন্ধু বাবুলসহ বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। সভায় ২৫ ফেব্রুয়ারির আওয়ামীলীগের সন্মেলন সফল করার আহ্বান জানিয়ে বলেন, যারা বিভিন্ন উপজেলার ইউনিট কমিটি অবৈধভাবে গঠন করে সন্মেলনকে সফল না করকে পায়তারা করছেন তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সভায় বক্তারা বলেন,সন্মেলনের দিন আমরা পৃথক প্যানেল দাখিল করব। সন্মেলনকে সফল করতে দলীয় নেতাকমীদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ১৯ বছর পর সন্মেলন হচ্ছে। এই সন্মেলনে আওয়ামীলীগের নেতাকমীদের আশা আকাঙ্কার প্রতিফলন যাতে হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com