1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

জগন্নাথপুরে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা

  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২০৪ Time View

স্টাফ রিপোর্টার::

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিবের পরিচানায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নেতা বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, মাসুম আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি  সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকুল,  উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া সাথী,  চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধূরী বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ, জগন্নাথপুর সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি আদিল হাসান প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com