1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

এশিয়া কাপে রেকর্ড গড়লেন পাকিস্তানের তিন ক্রিকেটার

  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ Time View

জগন্নাথপুর২৪ স্পোর্টস ডেস্ক::

ভারতের বিপক্ষে শনিবার এশিয়া কাপের গ্রুপ এ ম্যাচে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহর গতিতে বিধ্বস্ত ভারত। এই তিন তারকা পেসারের গতির মুখে পড়ে ৫০ ওভারও খেলতে পারেনি উপমহাদেশের ক্রিকেট পরাশক্তি। এশিয়া কাপের ১৬তম আসরের তৃতীয় ম্যাচে ৪৮.৫ ওভারে ২৬৬ রানেই ইনিংস গুটিয়ে যায় ভারতের।

তিন পেসারই ভারতের সবগুলো ব্যাটসম্যানকে আউট করেন। এর মধ্যে আফ্রিদি চার উইকেট, নাসিম ও রউফ নেন তিন উইকেট করে। এটি একটি রেকর্ড।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমেই পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের গতিতে বিপাকে পড়ে যায় ভারত। ১৪.১ ওভারে দলীয় ৬৬ রানেই সাজঘরে ফেরেন ভারতের চার তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি, স্রেয়াশ আইয়ার ও শুভমান গিল।

রোহিত-কোহলিকে বোল্ড করে দলীয় ২৭ রানেই সাজঘরে ফেরান শাহিন শাহ আফ্রিদি। স্রেয়াশ আইয়ার শিকার হন হারিস রউফের বলে ফখর জামানের দুর্দান্ত ক্যাচে। আর শুভমান গিলকে বোল্ড করেন রউফ।

দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া। পঞ্চম উইকেটে তারা ১৪১ বলে ১৩৮ রানের জুটি গড়েন। এই জুটিতেই জোড়া ফিফটি তুলে নেন তারা। তাদের দায়িত্বশীল জুটিতেই চ্যালেঞ্জিং স্কোর গড়ার পুঁজি পায় ভারত।

একটা পর্যায়ে ৪ উইকেটে ভারতের সংগ্রহ ছিল ২০৪ রান। এরপর মাত্র ৬২ রানের ব্যবধানে ৬ উইকেট হারায় ভারত। দলের কঠিন চাপের মুহূর্তে ৮১ বলে ৯টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৮২ রান করে ফেরেন ইশান কিশান। ৯০ বলে ৭টি চার আর এক ছক্কায় ৮৭ রান করেন হার্দিক পান্ডিয়া।

ইশান-পান্ডিয়া আউট হওয়ার পর আসা-যাওয়া মিছিলে অংশ নেন লেজের ব্যাটসম্যানরা। শেষ দিকে প্রত্যাশিত রান না আসায় শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৬৬ রানেই অলআউট হয় ভারত।

আরও পড়ুন: টিকতে হলে জিততেই হবে

বৃষ্টি শুরু হওয়ায় দ্বিতীয় ইনিংস তথা পাকিস্তান ব্যাটিং করতে পারেনি। যে কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। ম্যাচ পরিত্যক্ত হওয়া ভারত-পাকিস্তান উভয় দল ১ পয়েন্ট করে ভাগাভাগি করে। এতে করে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেন বাবর আজমরা।

সুত্র-যুগান্তর

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com