1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:

হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে জেলের মৃত্যু

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১০ Time View

মধ্যনগর প্রতিনিধি::

সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো বাতাসের কবলে নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জেলের নাম নুরুল ইসলাম ওরফে করু মিয়া (৪৭)।আজ সোমবার রাত রাত ১টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সামনের হাওর ছড়ার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার রাত ১টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন কার্তিকপুর গ্রামের সামনের হাওর ছড়ার বিলে মাছ ধরতে যান ওই গ্রামের করু মিয়া, আজাহার মিয়া, সাজাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়া।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন জানান, ‘ওই ঘটনার সংবাদ পাওয়ার পর মধ্যনগর থানায় একটি জিডি করা হয়েছে এবং ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মশারি জাল টেনে নিখোঁজ জেলে করু মিয়ার মরদেহ উদ্ধার করেন।

মুহূর্তেই ঝোড়ো বাতাসের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়। পরে তাদের চিৎকার শুনে আশপাশে থাকা জেলেরা ছুটে এসে আজাহার মিয়া, সাজাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়াকে উদ্ধার করতে পারলেও করু মিয়াকে উদ্ধার করতে পারেনি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com