1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সিলেটে মসজিদের পুকুরে মিললো ইমামের মরদেহ

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৭ Time View

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মসজিদের পুকুর থেকে মাওলানা আলাউদ্দিন (৪০) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি ওই মসজিদে ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন।

নিহত আলাউদ্দিনের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামে বাসিন্দা।

জানা যায়, গত ৮ মাস থেকে মাওলানা আলাউদ্দিন উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামেমসজিদ (বড়) মসজিদে ইমামতি করে আসছেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মক্তবের শিশুদের ছুটি দেন তিনি। মক্তবের দুই শিশু তার খাবার নিয়ে আসলে খাবার রেখে শিশুদের চলে যাওয়ার কথা বলে মসজিদের পুকুরে গোসল করতে নামেন তিনি।

পরে মসজিদের পুকুর ঘাটে তার কাপড় দেখে পরবর্তীতে মসজিদের পুকুরে গোসল করতে আসা মানুষেরা ইমামকে খোজাখুজি করে কোথাও পাননি। এ সময় পুকাশ জামে মসজিদ (বড়) পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সেলিম আহমদ সেখানে উপস্থিত হয়ে মসজিদের পুকুর থেকে ইমামের মরদেহ উদ্ধার করেন।

 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের ইমাম আলাউদ্দিনের মৃতদেহ মসজিদের পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট থানায় খবর দেন। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক গোয়াইনঘাট থানার এসআই আকতার হোসেনকে ঘটনাস্থলে পাঠাই। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com