1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

কারও ঘরে প্রবেশের অনুমতি চাইতে হবে

  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ Time View

হজরত আবু সাঈদ খুদরি (রা.)-এর বরাতে এ হাদিসের বর্ণনা আছে।

(তিনি বলেন,) একবার আমি আনসারদের এক মজলিসে উপস্থিত ছিলাম। এমন সময় আবু মুসা হঠাৎ ভীত–সন্ত্রস্ত হয়ে এসে বললেন, ‘আমি তিনবার উমর (রা)–এর কাছে অনুমতি চাইলাম, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না। তাই আমি ফিরে এলাম।’

উমর (রা.) তাঁকে জিজ্ঞাসা করলেন, ‘তোমাকে (ঘরের) ভেতরে প্রবেশ করতে কিসে বাধা দিল?’

আমি বললাম, ‘আমি প্রবেশের জন্য তিনবার অনুমতি চেয়েছি, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি। তাই আমি ফিরে এসেছি। (কারণ) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যদি তোমাদের কেউ তিনবার প্রবেশের অনুমতি চায়; কিন্তু তারপরও অনুমতি দেওয়া না হয়, তবে সে যেন ফিরে যায়।’

তখন উমর (রা.) বললেন, ‘আল্লাহর কসম! তোমাকে এ কথাটিকে অবশ্যই প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে।’ তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, ‘তোমাদের মধ্যে কেউ কি আছ যে নবী (সা.) কাছ থেকে এ হাদিস শুনেছে?’

তখন উবাই ইবনু কাব (রা.) বললেন, ‘আল্লাহর কসম! আপনার কাছে প্রমাণ দিতে দলের সর্বকনিষ্ঠ ব্যক্তিই উঠে দাঁড়াবে।’

আমি ছিলাম দলের সর্বকনিষ্ঠ। তাই আমি তাঁর সঙ্গে উঠে দাঁড়িয়ে বললাম, ‘নবী (সা.) অবশ্যই এ কথা বলেছেন।’

মুসলিম, হাদিস: ২০৬২

সৌজন্যে প্রথম আলো

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com