1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৬৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডে বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটা শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার মিশনে টাইগারদের সামনে এখন কিউই পরীক্ষা। সেমির দৌড়ে টিকে থাকতে সে পরীক্ষায় পাস ভিন্ন উপায় থাকলেও ফেল করলে দিতে হবে কঠিন মাসুল।

এই ম্যাচের আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ড চলতি বিশ্বকাপে দুটি করে ম্যাচ খেলে। সেই দুই ম্যাচে টানা জয় পায় নিউজিল্যান্ড।

আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দেয় নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দেয় কিউইরা।

অন্যদিকে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আসরের শুভ সূচনা করে। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি টাইগাররা।

আজ তূতীয় ম্যাচে টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট খেলে যাওয়া নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তৌহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com