1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৫৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হারুন মিয়া (৫৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার মোগলাবাজার থানাধীন পানিগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন মোগলাবাজার থানার উলাল মহল গ্রামের মৃত আত্তর আলীর ছেলে।

সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন বাংলানিউজকে বলেন, হারুন মিয়া পানিগাঁওয়ের মশকুর আহমদ নামে একজনের ঘরে কাজ করছিলেন।
দুপুর ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com