1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

মাছের গায়ে লেখা আল্লাহু!

  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুকুর থেকে তোলা মাছের মধ্যে একটি মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেছে। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করছেন সেখানে।

রোববার সকালে মাছের গায়ে আল্লাহু লেখা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর আগে রোববার সকালে উপজেলার চাকিরপশা ইউনিয়নের তালুক নাগকাটি গ্রামে রফিকুল ইসলাম নামের একজনের পুকুরে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম বিজিবিতে চাকরি করেন। তিনি চাকরিতে আছেন। সকালে তার স্ত্রীকে মাছ দিয়ে যান তারই ভাই। পরে মাছ কাটতে গিয়ে দেখেন মাছের গায়ে আল্লাহু লেখা। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন ভিড় করেন মাছটি এক নজর দেখার জন্য।

রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, আমাদের পুকুরে আমার চাচাতো ভাই মাছ চাষ করেন। তিনি মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছেন। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে আল্লাহু লেখা। পরে আর মাছটি কাটিনি। মাছটি মাদ্রাসার হুজুর নিয়ে গেছেন।

কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম রহ. জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুফতি মো. আল আমিন বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝে-মধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেল। সবই আল্লাহ পাকের নিদর্শন।

সুত্র যুগান্তর

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com