1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সুনামগঞ্জে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ/ গাড়িতে ইট নিক্ষেপ

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের প্রথম দিনে সুনামগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পশ্চিম হাজীপাড়া এলাকায় সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর নেতৃত্বে সড়কে টায়ার জ্বালান তারা। এ সময় সড়কে চলাচলরত কয়েকটি গাড়িতে তারা ইটপাটকেল ছাড়েন। নেতাকর্মীরা সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা সড়কে এসে টায়ারে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ‘অবৈধ তপশিল মানি না, অবরোধ চলছে-চলবে, সুনামগঞ্জের মাটি মিলন ভাই-নুরুল ভাইয়ের ঘাটি’সহ নানা ধরনের স্লোগান দিয়ে মিছিল বের করেন। স্লোগান দিতে দিতে তারা একটি ট্রাক ও বাসে ইটপাটকেল ছোড়েন। পরে বিজিবির টহল দল এলে তারা সড়ক ছেড়ে চলে যান।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com