1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক, বাইক উদ্ধার

  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের গোলাপগঞ্জ থেকে মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক ও চোরাই গাড়ি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৭ এর একটি টিম।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে গোলাপগঞ্জের লক্ষণাবন্দ এলাকার ক্লাব টানিং পয়েন্ট থেকে এ চোরকে আটক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

আটক মো. জামিল উদ্দিন (২৪) গোলাপগঞ্জ উপজেলার পূর্ব ফুল সাইন্দ গ্রামের মুন্সি বুরহান উদ্দিনের ছেলে।

এপিবিএন-৭ এর মিডিয়া সেল জানায়- নিজস্ব সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে লক্ষণাবন্দ সাকিনস্থ ক্লাব টানিং পয়েন্টে অভিযান চালিয়ে জামিল উদ্দিনকে একটি চোরাই মোটরসাইকেলসহ (YAMAHA R15) আটক করা হয়। এসময় চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোনও তার কাছ থেকে জব্দ করে এপিবিএন।

জিজ্ঞাসাবাদে জামিল উদ্দিন জানায়, সে দীর্ঘদিন থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। আটকের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com