1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সুনামগঞ্জ-৩সহ জেলা ৫টিতে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জেলার ৫টি আসনের মধ্যে যাচাই-বাছাইয়ে ৪ টিতে ৯জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে ৫ জন স্বতন্ত্র এবং ৪ জন দলীয় প্রার্থী আছেন। সুনামগঞ্জ-৫ আসনের আয়ুব করম আলী স্বতন্ত্র ও গণফোরাম দুইভাবে মনোনয়ন জমা দিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থীতার মনোনয়ন বাতিল হয়েছে। গণফোরাম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি।
সুনামগঞ্জে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে রবিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়।
সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে । এঁরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান, মো. শামসুল হক চৌধুরী ও ঋতেশ রঞ্জন দেব।
সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সুনামগঞ্জ -৪ আসনে (সদর ও দক্ষিণ সুনামগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন ও বাংলাদেশ সুপ্রীম পার্টির আবুল ফজল মাসউদের মনোনয়ন বাতিল হয়েছে।
সুনামগঞ্জ -৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় পার্টির মনির উদ্দিন,  কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল জলিল ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সাচ্চু মিয়ার। এছাড়া আয়ুব করম আলী’র দুটি মনোনয়নের স্বতন্ত্রটি বাতিল হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com